অদ্ভুত নকশার সরু ফোন!
এমন অতিকায় দীর্ঘ স্মার্টফোন আগে দেখেনি কেউ। রিমোট কন্ট্রোলের মতো চাপা। তবে লম্বাটা অস্বাভাবিক। এমনই অদ্ভুত নকশার একটি ফোন আনছেন অ্যান্ড্রয়েডের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন। এটি তৈরি করছে তারা কোম্পানি এসেনশিয়াল প্রোডাক্ট।
অ্যান্ডি রুবেন টুইটারে এই অদ্ভুত নকশার ৪টি স্মার্টফোনের ছবি প্রকাশ করেছেন। ফোনগুলো নিয়ে ৩টি টুইট করেছেন তিনি নিজে। আর তার কোম্পানির পক্ষ থেকে প্রোকাশ করা হয়েছে আরেকটি টুইট। টুইটগুলোর মধ্যে ১২ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে। দি ভার্জের খবরে জানা গেছে, জেম প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে এই স্মার্টফোন।
সর্বশেষ টুইটে রুবিন লিখেছেন- ফর্মফ্যাক্টরের জন্য নতুন ইউজার ইন্টারফেস একেবারেই ভিন্ন।
এসেনশিয়াল প্রোডাক্টস কোম্পানিটির সিইও অ্যান্ডি রুবিন প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রচলিত ফোনের চেয়ে এর আকার বেশ লম্বা ও সরু। ছোটখাটো সরু আকারের ফোনটির বাটনগুলো আকারে বেশ বড়।
https://twitter.com/Arubin/status/1181688540540764160
টুইটে এসেনশিয়াল আরো জানায়, এখনও ফোনটি নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ভবিষ্যতে ফোনটির আরও তথ্য প্রকাশ করা হবে। নিচে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় ‘প্রজেক্ট জেম’। ফোনটির কোনো স্পেসিফিকেশন সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে ছবিতে দেখা গেছে, এতে একটি রিয়ার ক্যামেরা থাকবে।
এদিকে, এক্সডিএ ডেভেলপাররা একটি ফাঁস হওয়া কোডের সূত্র ধরে জানিয়েছেন, এতে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে।
অন্যদিকে ফোনগুলো বিভিন্ন কোনে রঙ পরিবর্তন করে। অর্থাৎ ফোনটির একেক কোনো রংঙের বর্ণিল আভা প্রস্ফূটিত হয়। এই যেমন- সামুদ্রিক সবুজ থেকে হলুদ এবং আকাশ নীল হয়ে ওঠে।
প্রসঙ্গত, ২০১৮ সালে সর্বশেষ ফোন বাজারে ছাড়ে এসেনশিয়াল । তখন গুজব রটে, বিক্রি হয়ে যাচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট। এরপর থেকে কোম্পানিটি আলোচনার বাইরে ছিলো।